ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিচ্ছে খুবি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিচ্ছে খুবি
×

খুবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ১০:০৭

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তদের ১ দিনের মুল বেতনের সমপরিমাণ অর্থ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলিয়ে যৌথ মোট ১৫ লাখ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  খুবির এই সিদ্ধান্ত মঙ্গলবার এক পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×