ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বন্ধের মধ্যে রাবিতে গাছ কেটে উজাড়

বন্ধের মধ্যে রাবিতে গাছ কেটে উজাড়
×

ছুটির মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সৌন্দর্যবর্ধক পাম গাছগুলো কেটে ফেলা হয়েছে। মঙ্গলবারের ছবি -শরিফুল ইসলাম তোতা

রাবি প্রতনিধিি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ১২:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশের দুটি সড়কের মাঝের পামগাছগুলো কেটে ফেলেছে প্রশাসন। সৌন্দর্য বর্ধনের জন্য এসব গাছ অনেক বছর আগে লাগানো হয়। সম্প্রতি গাছগুলো কেটে নতুন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই গাছ কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীরা এর সমালোচনা শুরু করেন।
শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ সুযোগে প্রশাসন গাছগুলো কেটে সাবাড় করেছে। কয়েকটি মারা গেছে, সেজন্য সব গাছ কাটার কোনো যৌক্তিকতা নেই।
এ নিয়ে হান্নান হোসেন রাজ 'রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার' নামে ফেসবুক গ্রুপে লেখেন, 'যখনই ক্যাম্পাস ফাঁকা হয় তখনই মড়ক লাগে, ডাল ভাঙে, গাছ উল্টে যায়।'
আনিসুজ্জামান মানিক নামে আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, 'বন্ধের মধ্যেই মড়ক লাগল?'
কোনো অসৎ উদ্দেশ্যে এসব গাছ কাটা হয়নি দাবি করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, গাছগুলো ফাঙ্গাসের আক্রমণে মারা গিয়েছিল। প্রায় দু'বছর ধরে আমরা বিভিন্ন স্প্রে করেছি, নানা রকম ট্রিটমেন্ট করেছি। কিন্তু এসব চেষ্টা বৃথা গেছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের আহ্বায়ক কমিটির সভায় এ গাছ কেটে নতুন করে বোটল পামগাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। আগে ছিল ফিসটেল পামগাছ।


আরও পড়ুন

×