নওগাঁয় ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৪:২৭
নওগাঁয় গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনের। তাদের সকলেই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।
বুধবার সকালে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ। তিনি জানান, আক্রান্তদের মধ্যে রানীনগরে পাঁচজন, সাপাহার উপজেলায় তিনজন, মহাদেবপুরে দুইজন, পোরশায় একজন, মান্দায় দুইজন এবং আত্রাই উপজেলায় তিনজন।
ডা. মনজুর মোরশেদ জানান, নওগাঁয় প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের শরীর থেকে সংগ্রহ করা নমুনায় করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। পরীক্ষায় তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ জানিয়েছে আইইডিসিআর।
জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ জানান জেলার সাপাহার রানীনগর, মহাদেবপুর, পোরশা, মান্দা ও আত্রাই উপজেলা এলাকায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাসাবাড়ি লকডাইউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহিৃত করা হচ্ছে।
- বিষয় :
- নওগাঁ
- করোনাভাইরাস