বগুড়ায় ট্রাকচাপায় শ্রমিক নিহত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৫:০৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু বালুগাড়ী এলাকায় খাদে ট্রাকচাপায় রাকিব হোসেন (১৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। রাকিব উপজেলার হরিপুর বাস্ট্যান্ড এলাকার খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৫টায় চককানু বালুগাড়ী খাদ থেকে ট্রাকে বালু নিয়ে যাাওয়ার সময় ট্রাকের চাকা বালির ভেতরে আটকে যায়। এ সময় ট্রাকশ্রমিক রাকিব ট্রাকের নিচে ঢুকে চাকার বালু সরাতে থাকে। এরই এক পর্যায়ে ট্রাকচালক ট্রাকটি সামনের দিকে নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে যায়। এতে রাকিব ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করলেও চালক পালিয়ে যান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।