ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কক্সবাজারে আরো ৩ জনের করোনা পজিটিভ

কক্সবাজারে আরো ৩ জনের করোনা পজিটিভ
×

ফাইল ছবি

কক্সবাজার অফিস

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৫:০৯

কক্সবাজারে নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি বলেন, রোববার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ৯৫ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর বুধবার দুপুর পর্যন্ত রিপোর্টে ৩  জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। 

ডা. অনুপম বড়ুয়া আরও বলেন, গত ২৮ দিনে মোট ১১২৭ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ২৫ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, উখিয়ায় ৪ জন, রামুতে ১ জন, চকরিয়ায় ২ জন, কক্সবাজার শহরে ২ জন। অপর ২ জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের।


আরও পড়ুন

×