নওগাঁয় পৃথক ঘটনায় নিহত ২
ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৫:৩৪
নওগাঁয় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। বুধবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার সাইদুল রহমানের ছেলে শামিম(৩৬) এবং সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমূলডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সদর উপজেলার শালুকা এলাকায় সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শামিম মারা যান। এসময় মোটরসাইকেল আরোহী নিহতের বন্ধু মোহাম্মদ জুয়েলকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, জাহাঙ্গীর সকাল ৯টার দিকে সাপাহার সদরের সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার পাশে আতিবর এর বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিল। নির্মান কাজে পানির প্রয়োজনে মোটরে বিদ্যুত সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতা বসত পা পিছলে বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।