ফেনীতে মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণের শিকার, যুবক আটক
তৌহিদুল ইসলাম কিরণ - সমকাল
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৬:২৭
ফেনী শহরতলীর লালপুল নামক স্থানে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে তৌহিদুল ইসলাম কিরণ (২৬) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
তিনি ওই এলাকার গোবিন্দ পুর গ্রামের আবু বকরের ছেলে।
ডিবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় লালপুলে মানসিক ভারসাম্যহীন তরুণী সড়কের পাশে বসেছিল। এ সময় কিরণ তাকে ঝোপের ভিতর টেনে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয় কয়েকজন ঘটনা দেখে ফেললে কিরণ পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনা প্রকাশ হলে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠে। রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে কিরণকে আটক করেন।
ফেনী ডিবির ওসি নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে আইনগত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
- বিষয় :
- মানসিক ভারসাম্যহীন তরুণী
- তরুণী
- ধর্ষণ