ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

জয়পুরহাটে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত

জয়পুরহাটে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০২:০০

জয়পুরহাটে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। বুধবার রাতে রিপোর্ট পাওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন কালাই উপজেলার এবং ১ জন আক্কেলপুর উপজেলার বাসিন্দা। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এসব তথ্য নিশ্চিত করেছেন ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কয়েকদিন আগে নিজেদের গ্রামের বাড়িতে আসেন। পরে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার রাতে ঢাকার আইইডিসিআর থেকে তাদের রিপোর্ট সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
   

আরও পড়ুন

×