নাটোর জেলা লকডাউন
লকডাউনের পর ফাঁকা শহর
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০২:১৫
করোনা সংক্রমণ রোধ করতে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে জরুরি পরিষেবা এই আওতার বাইরে থাকবে।
বৃহস্পতিবার বেলা ৩টা থেকে এই নির্দেশের কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় এবং তা প্রতিরোধকল্পে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জেলায় জনসাধারণকে প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে প্রবেশ করতে বা অন্য জেলায় যাওয়া যাবে না। তবে জরুরি পরিষেবা এই আওতার বাইরে থাকবে। জনস্বার্থে সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করনে এর আগে জারি করা সব আদেশ বলবৎ থাকবে।
উল্লেখ্য,দেশে করোনা সংক্রমণের ৫১ তম দিন পর্যন্ত নাটোর করোনামুক্ত থাকলেও গত মঙ্গলবার একদিনে ৮ জন এবং বুধবার আরো একজনসহ ৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়।