ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বরিশাল মেডিকেলে করোনা রোগীর মৃত্যু

বরিশাল মেডিকেলে করোনা রোগীর মৃত্যু
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৩:২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মো. হালিম বক্স (৫৮) নামে একজনের  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি মারা যান। তিনি শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

হালিম বক্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হালিম করোনা পজেটিভ ছিলেন।

হালিম বক্সের বাড়ি বরিশাল পটুয়াখালীর বাউফল উপজেলা কালীশুরী ইউনিয়নে। তিনি কালীশুরী বাজারে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  গত সপ্তাহে নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হওয়ার পর হালিম বক্সকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, হালিম বক্স অসুস্থ হওয়ার পর কালীশুরী বাজার সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যকেন্দ্র ‘স্লোব’ এবং বাজারের মধ্যে থাকা লাইফ কেয়ার ডায়গনস্টিক ও মাজেদা ক্লিনিক নামক দুই প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। জ্বর-সর্দিতে আক্রান্ত হওয়ার পর হালিম বক্স এসব প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, বাউফল উপজেলায় এখনও ১১ জন করোনাভাইরাসে  আক্রান্ত রোগী আছেন।  এদের মধ্যে কালাইয়ায় ৫ জন, বিলবিলাসে ২ জন এবং বগা ইয়াকুব আলী শরীফ ডিগ্রি কলেজে ৪ জন। তাদেরকে স্থানীয়ভাবে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×