ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কুলিয়ারচরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

কুলিয়ারচরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু
×

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৩:৩১

কিশোরগঞ্জের কুলিয়ারচরে করোনা শনাক্তের ১৪ দিন পর মো. মোস্তফা (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মাতুয়াকান্দা গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। ।
স্থানীয়রা জানান, মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় গত ১৭ এপ্রিল তারা শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন। আজ ভোরে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা ডা. ওমর খসরু জানান, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার জন্য বুধবার তার নমুনা পাঠানো হয়েছিল। এখনো রিপোর্ট আসেনি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়াৎ ফেরদৌসী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. ওমর খসরুর উপস্থিতিতে মৃতের মরদেহ সকালেই পারিবারিক করবস্থানে দাফন করা হয়।


আরও পড়ুন

×