ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় সরকারি গাছ কর্তন, আটক ১

উল্লাপাড়ায় সরকারি গাছ কর্তন, আটক ১
×

গাছ কাটার পর চলছে খণ্ড করার কাজ - সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৩:৫৬

করোনাভাইরাসের আতঙ্কে মানুষ যখন ঘরবন্দি, সেসময় উল্লাপাড়ায় সরকারি রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি মহল। বুধবার উপজেলার চর কালিগঞ্জ গ্রামের মধ্যে দিয়ে যাওয়া ভুতগাছা-কামারখন্দ আঞ্চলিক সড়কের একটি বড় আকাশমনি গাছ কাটায় একজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার মো. আলহাজ চর কালিগঞ্জ গ্রামের শামছুল মন্ডলের ছেলে। এ ঘটনায় আরও দুইজনকে আসামী করে মামলা হয়েছে। তারা হলেন একই গ্রামের আলতাফ ও মাইনুর।

স্থানীয়রা জানান, আকাশমনি গাছটি কেটে খণ্ড করার সময় স্থানীয় লোকজন টের পেয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার ওসিকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ও পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন। বুধবার রাতে পুলিশ মো. আলহাজকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, আগেও একই গ্রামের আলহাজ, মাইনুর ও আলতাফ হোসেনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহীম জানান, কাটা গাছটি জব্দ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পঞ্চক্রোশী ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা চৌধুরী মুশফিকুর রুমি বাদি হয়ে গাছ কাটায় অংশ নেওয়া আলহাজ, মাইনুর ও আলতাফ হোসেনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে মামলা করেছেন। মাইনুর ও আলতাফ পলাতক রয়েছে।

আরও পড়ুন

×