ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাজবাড়ীতে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
×

ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৪:৪৫

র‌্যাব ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ীর পাংশা থেকে ৪৪ কেজি গাঁজা ও ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামের ইকরামুল মল্লিকের ছেলে হানিফ মল্লিক ও রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের আমানত বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস। এসময় তাদের ব্যবহৃত একটি মিনি পিক আপ জব্দ করা হয়। 

র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে মিষ্টি কুমড়াবাহী একটি পিকআপ আটক করে তল্লাশি চালালে গাঁজা ও ফেনসিডিল পাওয়া যায়।


আরও পড়ুন

×