ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেঘনায় জমি নিয়ে বিরোধে নিহত ১

মেঘনায় জমি নিয়ে বিরোধে নিহত ১
×

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৪:৫৩

কুমিল্লার মেঘনায় জমিজমা সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

উপজেলার আমিরাবাদে মঙ্গলবারের ওই সংঘর্ষে বুধবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, স্থানীয় আরশাদ ও তার লোকজন সম্প্রতি কুমিল্লা জজকোর্ট থেকে জমিজমা সংক্রান্ত মামলার রায় পেয়ে মঙ্গলবার জমি দখল করতে গেলে প্রতিপক্ষ কাশেম ও তার লোকজন হামলা করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এ হামলার ঘটনায় আরশাদ আহত হয়েছেন- এমন খবর পেয়ে স্ত্রী রিতা বেগম তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন রিতা আক্তারের ওপর ও হামলা করে। হামলায় রিতা গুরুতর আহত হন। তাকে ঢাকায় পাঠানো হলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

নিহত রিতা বেগমের ছেলে সোহেল বৃহস্পতিবার মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

মেঘনা থানার ওসি আব্দুল মজিদ বলেন, হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরও পড়ুন

×