ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে লকডাউন উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের বিচার-সালিশ

সোনারগাঁয়ে লকডাউন উপেক্ষা করে ইউপি চেয়ারম্যানের বিচার-সালিশ
×

ছবি: সমকাল

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৯:৪৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. আব্দুর রউফ লকডাউন উপেক্ষা করে জনসমাগম করে বিচার-শালিসের বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে লকডাউন অমান্য করে তিনি জনসমাগম করে শালিস বৈঠকের আয়োজন করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সালিসী বৈঠকে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন, আবুল হোসেন, মজিবুর রহমান, বাদি বিবাদীসহ ওই এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানায়, উপজেলার  বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. এম. এ আব্দুর রউফ সোনাময়ী, নগরজেয়ার ও রায়পুর গ্রামের একটি সংঘর্ষকে কেন্দ্র করে এ বিচার সালিশ ডাকেন ইউনিয়ন পরিষদ চত্ত্বরে।

বিচার সালিশে ৩ গ্রাম রায়পুর, নগরজোয়ার ও সোনাময়ি এলাকার শতশত লোক অংশ নেয়। ওই বিচার সালিশে কোন রকম শারিরীক বা সামাজিক দূরত্ব বজায় ছিল না। এতে করো করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে সবচেয়ে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বৈদ্যেরবাজার ইউনিয়ন। ইতোমধ্যে এ ইউনিয়নে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। আরও আক্রান্তের সম্ভাবনা রয়েছে। এ অদৃশ্য রোগের বিস্তার না ঠেকিয়ে লোক সমাগম করে চেয়ারম্যান এ ইউনিয়নের মানুষকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন।

সোনাময়ী এলাকার আব্দুল্লাহ মিয়া বলেন, চেয়ারম্যান একজন জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তি। তিনি এ ইউনিয়নকে ঝুঁকির মুখে ঠেলে দেবেন এটা কখনো কাম্য নয়।

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. এম এ আব্দুর রউফ বলেন, কয়েকদিন আগে সোনাময়ী এলাকায় টেঁটা বল্লম নিয়ে একটি মারামারি হয়। এ বিচার ইউএনও স্যারের কাছে গেলে তিনি আমাকে দায়িত্ব দেন। এ মারামারি মিমাংসা করতে গিয়ে বৈঠকে বসতে হয়েছে। না হলে এখানে মার্ডার হয়ে যেতো।

তিনি দাবি করেন, বৈঠকে তেমন লোকজন ছিল না। ছবিতে অনেক লোক দেখা গেছে- এমন প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ওই সময়ে তিনি তার কক্ষে অবস্থান করেছিলেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×