ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাজা শেষে ১০ জনকে ফেরত পাঠাল ভারত

সাজা শেষে ১০ জনকে ফেরত পাঠাল ভারত
×

গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরত পাঠানো দশ বাংলাদেশি সমকাল

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৭:৫৩

| প্রিন্ট সংস্করণ

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ জন বাংলাদেশি নাগরিক।
গতকাল মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হওয়ার পর আদালতের নির্দেশে তাঁদের তোবা কারাগারে পাঠানো হয়। সেখানে দীর্ঘমেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল তাঁদের স্বদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা নাগরিকরা হলেন– রাজশাহীর বশির আহমেদ ও আহসান হাবীব; চাঁপাইনবাবগঞ্জের বাদশাহ মিয়া, মো. সাজ্জাদ, মো. রুবেল মিয়া ও মো. আল মামুন; শেরপুরের মো. মনিরুল ইসলাম এবং নেত্রকোনার রেজাউল ইসলাম, জাহিদুল ইসলাম ও কাজিমুদ্দিন।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে প্রত্যাগতদের থানা পুলিশের মাধ্যমে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
 

আরও পড়ুন

×