ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেহেরপুরে আরও ১ করোনা রোগী শনাক্ত

মেহেরপুরে আরও ১ করোনা রোগী শনাক্ত
×

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ২২:৫৭

মেহেরপুরে আরও একজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় এই ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করা হলো।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন নতুন একজন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি কুষ্টিয়া মেডিকেল কলেজে মোট ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৯ জনের ফল নেগেটিভ এবং বাকি ১৯ জনের ফলাফল অসম্পূর্ণ আসে। পরে ওই ১৯ জনের নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। পুনরায় পরীক্ষার পর প্রাপ্ত ফলাফলে ১৯ জনের মধ্যে ১৮ জন নেগেটিভ এবং একজন পজেটিভ এসেছেন।

সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তির বাড়ি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে। তিনি একজন চিকিৎসকের সহকারী। তার বয়েস অনুমানিক ৩৫ বছর। কুষ্টিয়া মেডিকেল কলেজের পরীক্ষায় ফল ত্রুটিপূর্ণ এলেও ওইদিন থেকেই তাকে হোম আইসোলেশনে রেখে তার বাড়ি লকডাউন করা হয়।

তিনি জানান, এ নিয়ে মেহেরপুর জেলায় মোট তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইদ্রিস শাহ নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি মুজিবনগরে।

আরও পড়ুন

×