ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফরিদপুরের ঈশান গোপালপুর গ্রামে গণহত্যা দিবস পালিত

ফরিদপুরের ঈশান গোপালপুর গ্রামে গণহত্যা দিবস পালিত
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৬:৩০

ফরিদপুর সদরের ঈশান গোপালপুর গ্রামের গণহত্যা দিবস আজ শনিবার। ১৯৭১ সালের ২ মে ঈশান গোপালপুর গ্রামের স্থানীয় জমিদার ঈশান সরকারের বাড়িতে আশ্রয় নেওয়া ২৮ জন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করে হানাদার বাহিনী। 

হত্যাকাণ্ডের পর পাকসেনারা চলে যাওয়ার পর এলাকাবাসী সরকার বাড়ির পুকুর পাড়ে ২৮ জনের লাশ গণকবর দেন। 

২০১০ সালের ২ মে শহীদ পরিবারের সদস্য ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সেখানে ২৮ শহীদের নামফলকসহ একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়।

শহীদ পরিবারের সদস্য জগদীশ চন্দ্র ঘোষ জানান, এ গণহত্যার ৪৯ বছর উপলক্ষে শনিবার বিকেলে গণসমাধি চত্বরে শহীদ পরিবারের সদস্য ও এলাকাবাসীর উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

আরও পড়ুন

×