শৈলকুপায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা
নিহতের স্বজনদের আহাজারি -সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০ | ০১:৪৮
ঝিনাইদহের শৈলকুপায় জোয়াদ আলী (৫০) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল ৬টার দিকে তাকে নিজ দোকানের সামনে পিটিয়ে আহত করার পর স্বজনরা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত জোয়াদ গোবিন্দপুর গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী হোসনেয়ারা চায়না জানান, তার স্বামী সকাল ৬টার দিকে গ্রামেই মুদিখানার দোকান খুলতে আসেন। এসে দেখেস দোকানের পাশে কে বা কারা মলত্যাগ করেছে। এ নিয়ে তিনি একটু হৈচৈ করলে তার চাচাতো ভাই আকামুদ্দিনের ছেলে হাবিব, হায়দারসহ বেশ কয়েকজন এসে তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুন জানান, গোবিন্দপুর গ্রামের জোয়াদ আলী নামে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পরপরই তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- ঝিনাইদহ
- শৈলকুপা
- পিটিয়ে হত্যা