ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বগুড়ায় জব্দ করা চাল কর্মহীনদের মাঝে বিলিয়ে দিল পুলিশ

বগুড়ায় জব্দ করা চাল কর্মহীনদের মাঝে বিলিয়ে দিল পুলিশ
×

রোববার সকালে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন -সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০১:৫৭

বগুড়ার শিবগঞ্জে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচীর জব্দ করা চাল অবেশেষে পুলিশ কর্মহীনদের মাঝে বিতরণ করেছে। রোববার সকালে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা শিবগঞ্জ থানায় গিয়ে চাল বিতরণের উদ্বোধন করেন। 

উদ্ধার ও জব্দ করা ৫ হাজার ১০০ কেজি চাল ৫০৫ কর্মহীন মানুষের প্রত্যেককে ১০ কেজি দেওয়া হয়। সেই সঙ্গে জনপ্রতি ২ কেজি করে আলুও বিতরণ করা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রামের এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে পুলিশ চালগুলো উদ্ধার ও জব্দ করে। পরবর্তীতে আদালতে উদ্ধার হওয়া চালগুলো পুলিশের ব্যবস্থাপনায় বিতরণের আবেদন জানালে বিচারক প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেন।


আরও পড়ুন

×