ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মৃত্যু
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৩:১৪

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পর্শে সিহাব (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে  উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিহাব একই গ্রামের জহুরুল ইসলাম প্রাংয়ের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলের ছাত্র।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে নিহত সিহাব বাড়ির পাশের ক্ষেতে গেলে পানি তোলার পাম্পের ছেড়া তারে বিদ্যুতায়িত হয়। এ সময় সে মাটিতে পড়ে ছটফট করতে থাকলে তার আর্ত চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সিহাবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন

×