ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সেনবাগে করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

সেনবাগে করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
×

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৩:৩২ | আপডেট: ০৩ মে ২০২০ | ০৩:৩৫

নোয়াখালীর সেনবাগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সামিয়া আক্তার (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাতটায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামে নানাবাড়িতে সে মারা যায়। মৃত সামিয়া আক্তার বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকার ওমান প্রবাসী শহিদ উল্যার মেয়ে।
এ ঘটনায় সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার মেয়েটির নানার পরিবারসহ ১৫টি পরিবারকে লকডাউনে থাকার নির্দেশ দেন।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, মাদ্রাসাছাত্রী সামিয়া কিছু দিন আগে মইজদীপুর গ্রামে তার নানা মেহের আলী ব্যাপারী বাড়ীতে বেড়াতে এসে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এ অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় মৃত মেয়েটির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।  এছাড়া মেয়েটির সংস্পর্শে আসায় তার মা ও নানীর শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, নমুনাগুলো পরীক্ষার জন্য বিআইটিআইডি চট্টগ্রামে পাঠানো হবে।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার বলেন, লকডাউন ঘোষনা করে বাড়িটির সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত বাড়িটির ১৫টি পরিবারের ৬৬জন সদস্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

আরও পড়ুন

×