ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আলফাডাঙায় দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

আলফাডাঙায় দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু
×

আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৩:৫৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণধীন ঘরের ইটের দেয়াল ধসে ইভোনা জমাদ্দার(১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবারে সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইভোনা জমাদ্দার একই গ্রামের হুমাউন জমাদ্দারের ছেলে। সে স্থানীয় পানাইল ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী জানায়, রোজা শেষে সন্ধ্যায় ইভোনা নির্মাণধীন ঘরের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সময় দেয়ালটি ধসে পড়লে সে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×