দুই নার্সসহ জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরও ৩ জন করোনায় আক্রান্ত
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০২:২৯ | আপডেট: ০৫ মে ২০২০ | ০২:৫১
সিলেটের জকিগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই সিনিয়র নার্সসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ এপ্রিল জকিগঞ্জ থেকে ৩৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিব পাওয়া গেছে। এ নিয়ে জকিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে পাঁচজনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, নতুন আক্রান্তদের কারও করোনারা উপসর্গ ছিল না। তাদেরকে যার যার বাসায় রেখেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার প্রাথমিক সিন্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য,গত ২৪ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীর প্রথম করোনা শনাক্ত হয়।