নীলফামারীতে ত্রাণ তহবিলে একদিনের বেতনের টাকা দিলেন ইউপি সচিবরা
নীলফামারী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে একদিনের বেতনের টাকা দান করছেন ইউনিয়ন পরিষদ সচিবরা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৪:২২ | আপডেট: ০৫ মে ২০২০ | ১০:১৬
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সংকটে নীলফামারী জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে একদিনের বেতনের টাকা দান করলেন ইউনিয়ন পরিষদ সচিবরা।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরীর হাতে নগদ ৫৪ হাজার টাকা হস্তান্তর করেন ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) নেতারা।
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহ-সভাপতি জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ ও সদস্য আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
বাপসা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ জানান, জেলায় ৬০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রত্যেক সচিব তার একদিনের বেতন হিসেবে ৫৪ হাজার টাকা তুলে দিয়েছেন জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে।