ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুনঃতফসিল

নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বাড়ল  

নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বাড়ল  
×

মনোনয়নপত্র জমা দিচ্ছেন এক প্রার্থী

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪ | ১০:৫০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ | ১০:৫১

নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে নতুন করে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হয়েছেন আরও দু’জন। নির্বাচন কমিশন ঘোষিত পুনঃতফসিলে বুধবার বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার টুকটুক তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেদী মাহমুদ রেজা ও মেজবাউল আলম কাজল। 

এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার, নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা জানান, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এসব মনোনয়নপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে। এরপর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থিতা ফেরত পাওয়া স্বতন্ত্র এমপি প্রার্থী মুক্তিযোদ্ধা আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় এই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ৮ জানুয়ারি নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম পুনঃতফসিল ঘোষণা করে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন। 

২৬ জানুয়ারি থেকে নতুন প্রার্থীদের বৈধতা সাপেক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম আগের তফসিলে বৈধ প্রার্থী হিসেবে মনোনীত আছেন।

আরও পড়ুন

×