ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

মিরসরাইয়ে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১
×

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০২:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামের মিরসরাইয়ে এক যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে মো. হামিদুল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত হামিদুল হক মধ্যম মায়ানী গ্রামের মো.হাফেজ আহম্মদের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভিকটিম বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হামিদের সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার হামিদুল ফোন করে ভিকটিমকে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর তাকে নিয়ে মধ্যম মায়ানী এলাকার একটি খালপাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এসময় ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে হামিদুলকে ধরে পুলিশে খবর দেয়। 

মিরসরাই থানার সিনিয়র উপ-পরিদর্শক আমিনুল মুজাহিদ জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা করেছেন। ভিকটিমকে বুধবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকেও জেলহাজতে পাঠানো হয়েছে।



   


আরও পড়ুন

×