ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

দেবহাটায় নারায়ণগঞ্জফেরত শ্রমিকের করোনা শনাক্ত

দেবহাটায় নারায়ণগঞ্জফেরত শ্রমিকের করোনা শনাক্ত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৩:৫৬ | আপডেট: ০৬ মে ২০২০ | ০৫:১২

সাতক্ষীরার দেবহাটায় নারায়ণগঞ্জফেরত এক ইটভাটা শ্রমিকের (৪৮) করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে। এ নিয়ে জেলায় দুই জন করোনায় আক্রান্ত হলেন।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১ মে ভোরে নারায়ণগঞ্জ থেকে ২৪ জন ইটভাটা শ্রমিক ট্রাকযোগে দেবহাটায় আসেন। এসময় তাদের উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। গত ৩ মে আক্রান্ত শ্রমিকের শ্বাসকষ্ট দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন সাতক্ষীরার সিভিল সার্জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আক্রান্ত ব্যক্তিকে দেবহাটা সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন জানান, খান বাহাদুর আহসানউল্লাহ কলেজেসহ আক্রান্ত ব্যক্তির বাড়ি ও আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। পাপাশাপাশি বাড়িগুলোতে লাল পতাকা টানানো হয়েছে। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা বাকি শ্রমিকদের আলাদা আলাদা রুমে আইসোলেশনে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা থেকে মোট  ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ২৬৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ২৬৪টি রিপোর্ট নেগেটিভ এবং দুটি রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন

×