ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাজবাড়ীতে আরও একজনের করোনা শনাক্ত

রাজবাড়ীতে আরও একজনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৩:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজবাড়ীতে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের কভিড-১৯ আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

নতুন ওই ব্যক্তির বাড়ি রাজবাড়ী শহরের ৩ নং বেড়াডাঙ্গা এলাকায়। তার বয়স ৩০ বছর।

জানা গেছে, ওই ব্যক্তি ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। সপ্তাহ খানেক আগে তিনি রাজবাড়ীতে আসেন। বিষয়টি জেনে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। সম্প্রতি তার করোনার উপসর্গ দেখা দিলে রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসার পর রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ ও সদর থানার পুলিশ তাকে বেড়াডাঙ্গার বাড়ি থেকে রাজবাড়ী সদরের ২০ শয্যা বিশিষ্ট কভিড-১৯ হাসপাতালে পাঠায়।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গত সপ্তাহে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এপর্যন্ত রাজবাড়ীতে মোট ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ছয়জন রাজবাড়ী কভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন।

সিভিল সার্জন আরও জানান, করোনার চিকিৎসার জন্য রাজবাড়ীতে দুটি করোনা হাসপাতাল করা হয়েছে। একটি রাজবাড়ীতে অন্যটি কালুখালীতে।

আরও পড়ুন

×