ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কাশিয়ানীতে করোনা আক্রান্ত ৫ রোগীই সুস্থ

কাশিয়ানীতে করোনা আক্রান্ত ৫ রোগীই সুস্থ
×

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৪:১৭ | আপডেট: ০৬ মে ২০২০ | ০৪:২৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত করোনা আক্রান্ত ৫ রোগীই একে একে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কাইয়ুম তালুকদা বুধবার তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকা সর্বশেষ করোনা রোগী বুধবার সুস্থ হয়ে বাড়ি গেছেন।
তিনি বলেন, করোনা সন্দেহে এ পর্যন্ত আমরা ২৩৫টি নমুনা সংগ্রহ করেছি। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ রোগী পেয়েছি। তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি জানান, এখনও ৯ টি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত ১৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ মেডিকেল টিম নমুনাগুলো সংগ্রহ করে আইইডিসিআর-এ টেস্টে পাঠান। ১৮ এপ্রিল ৫ জনের নমুনা পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় আক্রান্তদের বাড়ি ও আশেপাশে বাড়ি লক ডাউন করে দেওয়া হয়। পরে তাদেরকে অ্যাম্বুলেন্স যোগে কাশিয়ানি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়।



আরও পড়ুন

×