ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিরসরাইয়ে স্কুলছাত্রীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

মিরসরাইয়ে স্কুলছাত্রীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন
×

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৪:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুলছাত্রীর (১৫) করোনা শনাক্তে পর তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে। বুধবার দুপুর ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ওই রোগীর বাড়িটি লকডাউন করা হয় । নতুন আক্রান্ত স্কুলছাত্রীর বাড়ি উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে। এর আগে এই উপজেলায় আরও দুইজনের করোনা শনাক্ত হয়। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, করোনা শনাক্ত হওয়া ওই ছাত্রী শারীরিক ভাবে অসুস্থ বোধ করলে তাকে গত ৪ মে ফেনী ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. অমিত দে জানান, ওই রোগীর সংস্পর্শে আসা সবার পরিচয় নিশ্চিত করে তাদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, অলিনগর এলাকার ওই রোগীর করোনা শনাক্তের পর দুপুরে তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন

×