ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেহেরপুরে নার্সসহ ৩ জন করোনায় আক্রান্ত

মেহেরপুরে নার্সসহ ৩ জন করোনায় আক্রান্ত
×

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৬:১০ | আপডেট: ০৬ মে ২০২০ | ০৬:১৬

মেহেরপুরে এক সিনিয়র স্টাফ নার্সসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেনারেল হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বুধবার দুপুরে নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার মো. নাসির উদ্দিন। 

তিনি জানান, গত ২মে ওই সিনিয়র স্টাফ নার্সের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে করোনা পজিটিভ বলে জানানো হয়। করোনাআক্রান্ত সিনিয়র স্টাফ নার্সের কয়েকজন সহকর্মীকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তার সরকারি বাসা লকডাউন করা হয়েছে।

এদিকে, মেহেরপুরের গাংনীতে প্রথম দু’জন করেনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমর্কর্তা ডা. রিয়াজুল আলম। 

ডা. রিয়াজুল আলম জানান, উপজেলার ষোলটাকা গ্রামের ওই ব্যক্তি গত ২৩ এপ্রিল ঢাকার মোহাম্মদপুর থেকে নিজ বাড়িতে আসেন। তখন থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ৩মে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হলে সেখান থেকে বুধবার সকালে করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়। 

এছাড়া রংমহল গ্রামের ওই ব্যক্তি গত ২৯ এপ্রিল ওমান থেকে দেশের বাড়িতে আসেন। গত ১ মে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে সেখান থেকে পজিটিভ বলে নিশ্চিত করা হয়। 

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, বুধবার ১৮টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৫ জন নেগেটিভ ও তিনটির ফলাফল পজিটিভ এসেছে। 

মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজ বাড়িতে আইশোলেশনে থাকবেন।  আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। 

উল্লেখ্য, এ নিয়ে মেহেরপুর জেলায় মোট ছয়জন করোনা শনাক্ত হলো। এর মধ্যে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ইদ্রীস আলী শাহ মারা গেছেন।


আরও পড়ুন

×