ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ২৫ সাংবাদিককে পিপিই দিল ‘স্বপ্ন নিয়ে’

লক্ষ্মীপুরে ২৫ সাংবাদিককে পিপিই দিল ‘স্বপ্ন নিয়ে’
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৬:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য সুরক্ষায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত ২৫ জন সাংবাদিককে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) উপহার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’। বুধবার সকালে সংগঠনের দেওয়া এ পিপিইগুলো গ্রহণ করেন রামগতি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (ইত্তেফাক), কোষাধ্যক্ষ কাজী দিদার (সংগ্রাম), সদস্য অপরূপ দাস (মানবজমিন) এবং কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা বেলাল হোসেন জুয়েল (সমকাল)। এ সময় মহামারী করোনা দুর্যোগের সময় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগরে প্রশংসা করে তারা ‘স্বপ্ন নিয়ে’র প্রতি কৃতজ্ঞতা জানান।  

‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, করোনাভাইরাসের প্রকোপ চলাকালীন সময়েও খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের ঘরের বাইরে বের হতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে রামগতি ও কমলনগরের সাংবাদিকরা বিভিন্ন এলাকায় গিয়ে উপকূলীয় জনগোষ্ঠীর তথ্যচিত্র গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন গণসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ঘরের বাইরে দায়িত্ব পালনে সাংবাদিকদের ঝুঁকি থাকায় ‘স্বপ্ন নিয়ে’ তাদের পাশে পিপিই নিয়ে এগিয়ে আসে। যা আগামীতেও অব্যাহত থাকবে।

স্বেচ্ছাসেবী এ সংগঠনটির উদ্যোগে এর আগেও রামগতি, কমলনগর ও সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই উপহার দেওয়া হয়।

আরও পড়ুন

×