পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০৭:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় রাকিব হাসান সাকিব নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের ডিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাকিব ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
কামাত কাজলদীঘি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী জানান, শিশু রাকিব বাড়ির সামনের রাস্তা দিয়ে হাঁটছিল। এ সময় একটি ট্রাক্টর মোড় নেওয়ার সময় তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।