কক্সবাজারে একদিনেই ২১ করোনারোগী শনাক্ত
কক্সবাজার অফিস
প্রকাশ: ০৭ মে ২০২০ | ০৮:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কক্সবাজার জেলায় একদিনেই নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২১ জন এবং পুরাতন একজন রোগীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া।
তিনি জানান, নতুন আক্রান্তের মধ্যে পেকুয়া উপজেলার ৯ জন, কক্সবাজার সদর উপজেলার ৫ জন, চকরিয়া উপজেলার ৩ জন, মহেশখালী উপজেলার ২ জন ও রামু উপজেলার একজন। উখিয়া উপজেলার পুরাতন একজন রোগীর রিপোর্ট আবারও পজিটিভ এসেছে। এছড়াও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ১৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।