ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রিকশাচালকের মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রিকশাচালকের মৃত্যু
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২০ | ১৪:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। পেশায় রিকশাচালক ওই ব্যক্তির বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। 

করোনা আইসোলেশন ইউনিট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ৫০ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, ভর্তির পরপরই তার নুমনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

ডা. শফিক আমিন কাজল জানান, স্বজনদের কাছ থেকে জানা গেছে, ওই ব্যক্তি দশ দিন আগে জ্বরে আক্রান্ত হন। এরপর তার পাতলা পায়খানা শুরু হয়। এরপর শ্বাসকষ্ট শুরু হলে বৃহস্পতিবার তাকে হাসপাতালে আনা হয়। 

তিনি বলেন, ‘ভর্তির সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। মৃত্যুর পর আমরা হাসপাতাল চত্বরেই জানাজা করে তার লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেব।’

আরও পড়ুন

×