শৈলকুপায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২০ | ২২:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শহিদুল ইসলাম (৬০) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়। শহিদুল ইসলাম পৌর এলাকার কবিরপুর গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কনক জানান, বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলামের পরিবার শুধু পেট ব্যাথার কথা বলে তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন। কিন্ত সন্ধায় ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে নিয়ে তার মুত্যু হয়।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামের এক বৃদ্ধকে পেটের ব্যাথা কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সন্ধায় কাশি ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। শহিদুল ইসলামের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর পাঠানো হয়েছে।