বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইউনুস আলী মিয়া আর নেই
মো. ইউনুস আলী মিয়া- সমকাল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২০ | ২৩:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুর জেলার সালথা বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রাঙ্গমুলারকান্দি হাজি আব্দুল্লাহ একাডেমির সহকারী শিক্ষক মো. ইউনুস আলী মিয়া (৬০) মারা গেছেন(ইন্না...রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের বাবা।
তিনি স্ত্রী, তিন ছেলে,দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. ইউনুস আলী মিয়া দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার নামাজের জানাজা বাদ জুম্মা কোন্দারদিয়া নতুন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
তার মৃত্যুতে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, দাদপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।