ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সখীপুরে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

সখীপুরে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনায় গ্রেপ্তার ৩
×

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০১:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

টাঙ্গাইলের সখীপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে  পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দারজানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকায় পালিয়ে যাওয়ার পথে গোপন সংবাদ পেয়ে তাদেরকে ইন্দারজানী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. সোহরাব শিকদার (৪৫), সোলায়মান শিকদার (১৯) ও ইব্রাহিম শিকদার (১৯)।তাদের সবার বাড়ি উপজেলার দারিপাকা গ্রামে।

থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সাত দিন করে রিমান্ড চেয়ে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাতিজাদের দায়ের কুপ, টেটা ও লাঠির আঘাতে খুন হন চাচা হারেজ শিকদার (৭০)। মঙ্গলবার রাতে উপজেলার দারিপাকা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের আহত ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে প্রতিপক্ষের মাঈন শিকদারকে প্রধান করে ১০ জনকে আসামি করে সখীপুর থানায় খুনের মামলা দায়ের করেন। নিহতের দুই ছেলেসহ বাদীপক্ষের চারজন গুরুতর আহত হয়ে সখীপুর হাসপাতালে ভর্তি হন।


আরও পড়ুন

×