ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রংপুরে ধানের চারা রোপণে যন্ত্রের ব্যবহার

রংপুরে ধানের চারা রোপণে যন্ত্রের ব্যবহার
×

রংপুর অফিস

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০২:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কৃষিকে যান্ত্রিকীকরণের লক্ষ্যে রংপুরে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে ব্রি-৭৪ ধানের চারা রোপন করা হয়েছে।  

শুক্রবার তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত ব্রি-৭৪ জাতের ধান ২০ একর জমিতে রোপন করা হয়। স্বল্প সময়ে, স্বল্প খরচে বিজ্ঞানসম্মতভাবে এ যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনে কৃষকরা আগ্রহ প্রকাশ করেছেন। এরপর ব্রি-ধান-৭৪ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায়ের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আদিল বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন-ব্রি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রকিবুল হাসান, বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার রায়, আনিছার রহমানসহ অন্যরা। 

সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদনের সাফল্যকে ত্বরান্বিত করতে কৃষিকে যান্ত্রিকীকরণের কাজ চলছে। কৃষিকে যান্ত্রিকীকরণ করা গেলে শ্রমিক সংকট দূর হবে, কৃষকরা সময় মত তাদের ফসল রোপনসহ স্বল্প খরচে উত্তোলন করতে পারবেন। 

বক্তারা আরও বলেন, ব্রি ধান-৭৪ মাত্র দেড়শ দিনে কাটা যায়। এ ধানের হেক্টর প্রতি সাড়ে ৬ টন ফলন হয়েছে। 

আরও পড়ুন

×