ডিমলা হাসপাতালের নার্স করোনায় আক্রান্ত
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০২:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতেই তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ জন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম জানান, এক সপ্তাহ আগে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ ওই নার্সের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার ফল বৃহস্পতিবার পাওয়া যায়। এতে তার শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে।
তিনি জানান, এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার মোট ১২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, করোনায় আক্রান্ত নার্সের বাড়ী লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।