মাধবপুরে যুবক খুন, গ্রেপ্তার ২
ফাইল ছবি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৩:০৭ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৩:০৭
হবিগঞ্জের মাধবপুরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে কানাই ঋষি নামে এক যুবক খুন হয়েছেন। তিনি মাধবপুর পৌর শহরের নোয়াগাঁও গ্রামের ফটিক ঋষির ছেলে। ঘটনায় জড়িত থাকায় একই গ্রামের রামপ্রসাদ ও ভানু রায় নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা ফটিক ঋষি বাদি হয়ে রামপ্রসাদ ও ভানু রায়সহ ৬ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় হত্যা মামলা করেছেন।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর আহমেদ বলেন, নিহত কানাই ঋষির সঙ্গে গ্রেপ্তার দুই আসামীর ঝগড়া হয়েছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে নোয়াগাঁও ব্রীজের কাছে রামপ্রসাদ, ভানু রায়সহ কয়েকজন মিলে কানাই ঋষির বুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মুত্যু হয়। গ্রামবাসীর সহযোগিতায় দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।