ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কোমর ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, পরীক্ষায় জানা গেল করোনা আক্রান্ত

কোমর ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, পরীক্ষায় জানা গেল করোনা আক্রান্ত
×

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান।

৩৮ বছর বয়সী এই যুবকের বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরায়। কোমর ব্যথা ছাড়া তার শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না।

স্থানীয় কাউন্সিলর মো. মফিজুর রহমান জানান, ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় কোমরের ব্যথা নিয়ে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তিনি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।৭ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে শনিবার করোনা পজেটিভ আসে।

কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান জানান, তার কোমর ব্যথা ছাড়া অন্য কোনও উপসর্গ ছিল না। ওই ব্যক্তির বাড়ি ও এবং তিনি যেখানে বর্তমানে অবস্থান করছেন সেই ভগ্নিপতির বাড়িসহ আশপাশের বাড়িরগুলো লকডাউন করা হবে।

আরও পড়ুন

×