চকরিয়া উপজেলা চেয়ারম্যানের করোনা শনাক্ত
কক্সবাজার অফিস
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাইদীর করোনা শনাক্ত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ফেসবুক স্ট্যাটাসে করোনা থেকে মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. অনুপম বড়ুয়া বলেন, শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। ৪ জন চকরিয়া উপজেলার, একজন উখিয়ার এবং আরেকজন টেকনাফের।
শনিবার নতুন চারজন সহ চকরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।