রংপুরে নতুন ৯ জনের করোনা শনাক্ত
রংপুর অফিস
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৯:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২৯ জনে।
নতুন আক্রান্তরা হলেন- রংপুর নগরীর সেনপাড়ার এক নারী (৫২), এক যুবতী (২৪), এক বৃদ্ধ (৯০), এক যুবক (২৪), অপর যুবক (২০), এক পুরুষ (৫১), নগরীর জুম্মাপাড়া এলাকার এক পুরুষ (৫৬), ইসলামবাগ এলাকার এক বৃদ্ধা (৮০)। এছাড়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে এ ৯ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, শনিবার রংপুর মেডিকেল কলেজে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৯ জন করোনা শনাক্ত হয়।