ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নবীগঞ্জে করোনায় আক্রান্ত নার্স ও ব্যাংক কর্মকর্তা

নবীগঞ্জে করোনায় আক্রান্ত নার্স ও ব্যাংক কর্মকর্তা
×

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৭:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আরও দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নার্স ও এক ব্যাংক কর্মকর্তার আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে উপজেলায় মোট ১২ জনের করোনা শনাক্ত হলো।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কুমার কিশোর সাহা।

এর আগে গত ১ মে নারায়ণগঞ্জফেরত ৫ শ্রমিক ও ১ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। ৫ মে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ আক্রান্ত হন ৩ জন। শনিবার করোনা পজেটিভ আসে আরো একজনের।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনাভাইরাস সন্দেহে নবীগঞ্জ সোনালী ব্যাংক শাখার সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে রোববার ব্যাংকের এক কর্মকর্তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।

নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পরিবারের বাকি সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। পরিবারের সকল সদস্যকেও হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

আরও পড়ুন

×