ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বারি’র নতুন মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম

বারি’র নতুন মহাপরিচালক ড. নাজিরুল ইসলাম
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৮:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী ড. মো. নাজিরুল ইসলাম।

রোববার কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের কাছে যোগদানপত্র জমা দেওয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বারি’র মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

৫ মে কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ বলে তিনি বারি’র মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন বলে জানান বারির প্রটোকল অফিসার মো. আল-আমিন।

ড. মো. নাজিরুল ইসলাম ১৯৬২ সালের ১০ অক্টোবর ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ১১ জানুয়ারি তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হন।

বারি’র মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের আগে তিনি বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি বারি’র উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

দেশের কৃষি গবেষণায় অসামান্য অবদানের জন্য ড. মো. নাজিরুল ইসলামকে ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২২ প্রদান করেন। দেশে নারিকেল নিয়ে গবেষণা ও উন্নয়নে তিনি অসামান্য ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন

×