ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চাঁদপুরে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

চাঁদপুরে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু
×

চাঁদপুর প্রতিনিধি ও কচুয়া সংবাদদাতা

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চাঁদপুরের কচুয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আ. রব (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামে। তিনি কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নিজ বাড়ি আসেন তিনি। শনিবার রাত ৯টার দিকে বাড়িতেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ্ (অলি) ঘটনাস্থলে যান। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, 'ওই ব্যক্তি আগে খুচরা মালের ব্যবসা করতেন। দুর্ঘটনায় একটি পা হারানোর পর ভিক্ষাবৃত্তি শুরু করেন। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আসার পর তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যান। খবর পেয়ে রোববার সকালে উপজেলা দাফন কমিটি, ওসির প্রতিনিধি, হাসপাতাল প্রতিনিধিসহ স্বাস্থ্যবিধি মেনে জানাজার শেষে তাকে দাফন করা হয়।'

তিনি আরও বলেন, 'মৃত ব্যক্তির স্ত্রীরও করোনা উপসর্গ রয়েছে। তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা মৃত ব্যক্তির দাফন নিয়ে ব্যস্ত থাকায় আজ ওই নারীর নমুনা সংগ্রহ করা যায়নি। আগামী মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তার করোনা শনাক্ত হলে ধরে নেব তার স্বামীও করোনায় আক্রান্ত ছিলেন।

এর আগে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকজন করোনা উপসর্গে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ৪ জনের করোনা পজেটিভ আসে।

আরও পড়ুন

×