ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে বন্ধ থাকবে অধিকাংশ শপিং সেন্টার

চট্টগ্রামে বন্ধ থাকবে অধিকাংশ শপিং সেন্টার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ মে ২০২০ | ০৮:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সরকার ঈদের কেনাকাটার জন্য সীমিত আকারে মার্কেট খুলে দেওয়ার ঘোষণা দিলেও করোনাভাইরাস প্রতিরোধে ব্যবসায়ী সমিতিগুলোর সিদ্ধান্ত অনুযায়ী রোববার চট্টগ্রাম নগরের বড় বড় বেশিরভাগ শপিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। ৩১ মের আগে বন্দর নগরের বড় সব শপিং সেন্টার না খোলার ঘোষণা দিয়েছেন তারা। এতে জনমনে ফিরেছে স্বস্তি। 

মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন জানান, দিন যতই যাচ্ছে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় মার্কেট খুলে দিলে সংক্রমণের হার আরও কয়েকগুণ বেড়ে যাবে। করোনাভাইরাস ছোঁয়াচে রোগ। কোনো রোগী পরিচয় গোপন করে মার্কেটে আসলে তার মাধ্যমে অনেকে ভাইরাসে সংক্রমণের শিকার হতে পারে। এমনটি হলে সেই জীবাণু আমাদের পরিবারে, কর্মচারী ও গ্রাহকদের মধ্যে ছড়ানোর আশঙ্কা আছে। তাই ‘জীবন বাঁচলে জীবিকা’ ডাক দিয়ে বড় বড় শপিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। 

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, মার্কেটের ৮২টি মার্কেটের ২ হাজারের বেশি দোকান বন্ধ রয়েছে। শুধু জাকাতের কাপড়ের কিছু অগ্রীম অর্ডার ছিলো সেগুলো হোম ডেলিভারি দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। অর্থ উপার্জনের চেয়ে আমরা মানুষের জীবনকে প্রাধান্য দিচ্ছি আগে। 

করোনাভাইরাস প্রতিরোধে ঈদের আগে একটি দোকানও খোলা হবে না বলে জানিয়েছেন জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন। ব্যবসায়ী নেতারা জানান, স্যানমার ওশান সিটি, চিটাগাং শপিং কমপ্লেক্স, ফিনলে স্কয়ার, সেন্ট্রাল প্লাজা, আমিন সেন্টার, আফমী প্লাজা, টেরিবাজার, তামাকুমন্ডি লেন, রিয়াজউদ্দিন বাজার, মিমি সুপার মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, কল্লোল সুপার মার্কেট, লাকী প্লাজাসহ বড় শপিং সেন্টার ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। এগুলো ঈদের আগে খুলবে না।


আরও পড়ুন

×