ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বগুড়ার বাজারে কেমিক্যালে পাকানো আমে সয়লাব

বগুড়ার বাজারে কেমিক্যালে পাকানো আমে সয়লাব
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০২:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আম পাড়া শুরু না হতেই বগুড়ার বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো আমে সয়লাব হয়ে গেছে। আমপাড়া শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৫ মে থেকে নির্ধারণ করা হলেও বগুড়ার বাজারে ৮ মে থেকে আম ওঠতে শুরু করেছে। অপরিপক্ক এসব আম নানা নামে নানা বিক্রি করা হচ্ছে।

বগুড়ার ফল বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, হিমসাগর নামে আমের কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা, গোপাল ভোগ ১৫০ টাকা ও গোবিন্দভোগ বিক্রি হচ্ছে একই দামে। কেমিক্যাল দিয়ে পাকানোর কারণে আমের উপরের আবরণ বেশ চকচকা যা প্রাকৃতিকভাবে পাকা আমের চেয়ে বেশি চকচকে দেখা যায়। ক্রেতারাও কিনছেন হুমরি খেয়ে।

জেলা কৃষি বিভাগ জানায়, এবার আবহাওয়া দীর্ঘায়িত হওয়ায় অর্থৎ শীত মৌসুম দেরিতে বিদায় নেওয়ায় বাজারে পাকা আম দেরিত আসবে। কিন্তু কৃষি বিভাগের ১৫ মে’র নির্ধারিত সময়ের আগে বগুড়ার বাজারে অপুষ্ট আম বেচাকেনা চলছে।  

জেলা হটিকালটার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহিম বলেন, কৃষি বিভাগ ১৫ মের মধ্যে আম পাড়ার নির্দেশ দিলেও আমরা আরও এক সপ্তাহ অর্থ্যাৎ কমপক্ষে ২০ মে’র আগে আগাম আম পাড়াতে নিরুৎসাহিত করছি। কারণ ১৫ মে’র এই সময়ের মধ্যে আম পরিপুষ্ট হবে না।

একই মতামত ব্যক্ত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক আবল কাসেম আজাদ। তিনি বলেন, বাজারে বৈশাখ মাসে শেষের দিকে আসবে দেশি আঁঠির আম,আর জৈষ্ঠ্য মাসে প্রথমে নামবে গোপাল ভোগসহ পর্যায়ক্রম কলমের আম। কিন্তু যেহেতু এবার আবহাওয়ার কারণে পাকা আম বাজারে কৃষি বিভাহের নির্ধারিত সময় ১৫ মে’র মধ্যে আসার কথা না। এখন বাজারের যে সব আম আসছে তাকে অনেকটা কিলিয়ে পাকানোর মত করে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, বৈশাখে বৈশাখীজাতের আম আসতে পারে কিন্তু কৃষি বিভাগ সে আমের জাত কৃষক পর্যায়ে এখনও দেয়নি। 

বগুড়ার বাজারের যে সব আম এসেছে তার অধিকাংশই শুকিয়ে গেছে। শহরের কাঁঠালতলা এলাকার ফল বিক্রেতা সেকেন্দার আলী জানান, কিছু আড়তদার সাতক্ষীরা জেলা থেকে আম আড়তে এনেছেন সেগুলো কেমিক্যালে পাকানো। তারা আড়ত থেকে সাতক্ষীরার এই গোবিন্দভোগ নামের আম আড়ত থেকে ১৩০ টাকা কেজি দরে কিনে এনে খুচরা বাজারে ১৫০ টাকায় বিক্রি করছেন। 

জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আলম তুষার জানান, বগুড়ার বেশ কিছু আড়তদার সাতক্ষীরা থেকে আম এনেছেন। রমজানের মধ্যে অপরিপক্ষ আম সাতক্ষীরার চাষিরা দেশের বিভিন্ন জেলায় পাঠিয়েছেন। সরকার নির্ধারীত ১৫ মে’র মধ্যে আম বাজারে এলেও তা হবে আঁঠির আম। কলমের আম জৈষ্ঠ্য মাস ছাড়া পাওয়া যাবে না। 


আরও পড়ুন

×